RedotPay ভার্চুয়াল ভিসা কার্ড করার ফুল গাইড (Google Pay, Apple Pay, Facebook Stars)
RedotPay দিয়ে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে নিন আর অনলাইনে পেমেন্ট সমস্যা সমাধান করুন। ভার্চুয়াল কার্ড দিয়ে কি কি করা যায়?
১) Google Pay তে কার্ড এড করে গুগল প্লে আর in-app-purchase করা যায়। গুগল ড্রাইভ, ফেসবুক স্টার, মেটা ভেরিফাইড। যেকোন পেইড এপ সাবস্ক্রিপশন নেওয়া যায়।
২) Apple Pay তে কার্ড এড করা যায়। এপল পে, গুগল পে দিয়ে NFC পেমেন্ট করা যায়।
৩) Udemy তে কোর্স কেনা।
৪) Namecheap, Hostinger সহ বিদেশি সাইটে ডোমেইন হোস্টিং কেনা।
এই গাইড ফলো করে আপনি একটা RedotPay একাউন্ট খুলে KYC ভেরিফিকেশন করবেন। এরপরে সেলারের কাছ থেকে ডলার কিনে RedotPay তে কার্ড ফি লোড করবেন। ফাইনালি একটা ভার্চুয়াল ভিসা কার্ড করে অনলাইন ট্রানজেকশন করবেন।
RedotPay কার্ডটি করার জন্য আপনার যা যা লাগবেঃ-
- এনআইডি বা পাসপোর্ট (KYC ভেরিফিকেশনের জন্য)
- একটি ইমেইল (জিমেইল) আর ফোন নাম্বার
- ১৩০০-১৫০০ টাকা (কার্ড এক্টিভেশন ফি ১০ ডলার দেবার জন্য
১ম ধাপ – RedotPay একাউন্ট খুলুন
১) এই লিংক এ ক্লিক করে RedotPay এর জন্য আপনার ইমেইল বা জিমেইল দিয়ে সাইন আপ করুন। আপনি যদি আগে থেকেই এপ ইন্সটল করে থেকে থাকেন তাহলে আমার রেফারেল কোড ব্যাবহার করতে পারেনঃ- n5via
এটা আমার রেফারেল লিঙ্ক। এই লিঙ্ক দিয়ে সাইন আপ করলে আপনি ৫ ডলার সাইন আপ বোনাস পাবেন আর আমি কার্ড ফি এর একটা অংশ কমিশন পাবো।

২) সাইন আপ কমপ্লিট করে গুগল প্লে বা এপল এপ স্টোর থেকে এপ ডাউনলোড করে নিন। আমি এখানে গুগল প্লে থেকে Android এপটা ইন্সটল করছি।

৩) এপ ওপেন করে পুনরায় আপনার ইমেইল/পাসওয়ার্ড বা জিমেইল দিয়ে লগইন করুন।
সাইন আপ করার পর আপনার একাউন্টে ৫ ডলার দেখাবে, কিন্তু এটা এখনো খরচ করতে পারবেন না। আপনাকে আগে KYC ভেরিফিকেশন করতে হবে।
৪) Verify your identity বার থেকে Verify বাটনে ট্যাপ করে আইডি ভেরিফিকেশন শুরু করুন।

৫) ভেরিফিকেশনের প্রথম ধাপে আপনাকে আপনার ফোন নাম্বার টি একাউন্ট এর সাথে বাইন্ড করতে হবে। আপনার মোবাইল নাম্বারটি দিন।

৬) এবার WhatsApp বা SMS -কোন মাধ্যমে ভেরিফাই করতে চান সেটা জিজ্ঞেস করবে। আপনার নাম্বারে যদি WhatsApp করা থাকে তাহলে দ্রুত OTP WhatsApp চলে আসবে। যদি SMS এ চান, তাহলে SMS ট্যাপ করবেন।


ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলে in-progress দেখাবে। এর পরের ধাপে Facial Recognition করবেন।

৭) আপনি যেহেতু বাংলাদেশে থাকেন তাই All countries except USA দিয়ে Continue ট্যাপ করুন।

৮) Complete your verification থেকে Identity document এ ট্যাপ করুন।

৯) এর পরের ধাপে ভোটার আইডি দিয়ে ভেরিফাই করলে ID card অথবা পাসপোর্ট দিয়ে করতে চাইলে Passport ট্যাপ করুন।
RedotPay একটি Visa পার্টনার। Visa কার্ড ইস্যু করা একটি রেগুলেটেড একটিভিটি। এর জন্য বিভিন্ন দেশের ব্যাংক আর সরকারের Anti-money laundering আইন মেনে লেনদেন গুলো করতে হয়। এর জন্যই প্রত্যেক ইউজারকে Visa কার্ড ইস্যু করার জন্য KYC (know your customer) আইডি ভেরিফাই করতে হয়।
আমাদের এই একাউন্ট খোলার সময় আমরা ভোটার আইডি দিয়ে আইডি ভেরিফাই করেছি।

১০) এবার এক এক করে কার্ডের সামনের দিক আর পেছনের দিকের ছবি তুলে ফেলুন। প্রত্যেকবার ছবি তুলে দেখে নিন লেখাগুলো ক্লিয়ার এসেছে কিনা। যদি ঝাপসা আসে, তাহলে Retake Photo ট্যাপ করে আবার ভালোভাবে ছবি তুলুন। পারফেক্ট হয়ে গেলে Document is readable এ ট্যাপ করে পরের ধাপে যান। দেখানোর সুবিধার্থে এখানে দুটি স্টেপকে একসাথে কম্বাইন করে দেওয়া হল।

১১) এর পরের ধাপে ফেসিয়াল ভেরিফিকেশন করে আপনার চেহারার ছবি নিন। সবগুলো ধাপ করে ফেললে আপনার প্রোফাইল Under review তে থাকবে। কয়েক মিনিট অপেক্ষা করুন।

প্রোফাইল ডিটেইল আর ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি একটা সাক্সেস মেসেজ পাবেন

২য় ধাপ – RedotPay তে ডলার লোড করুন
RedotPay তে ডলার লোড করার অনেক মাধ্যম আছে যেমন বিদেশি Credit/Debit card, Google Pay, Apple Pay, PayPal, Revolut Pay, Skrill, Neteller ইত্যাদি। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের যদি এই অপশন গুলো থাকতো তাহলে আবার RedotPay একাউন্ট খুলছি কেনো?
এই সমস্যা সমাধান করতে আমরা একজন ডলার সেলারের কাছ থেকে ডলার কিনবো। এখানে আমি একজন Trusted ডলার সেলারের প্রোফাইল আইডি শেয়ার করছি। আপনি উনার সাথে মেসেঞ্জারে কন্টাক্ট করে ডলার কিনতে পারবেন।
এই আর্টিকেল লিখার সময় ১ ডলার = ১৩১ টাকা করে রেট ছিলো। সেলারের কাছে যোগাযোগ করে আগে রেট আর আর পেমেন্ট মেথডটি কনফার্ম করে নিবেন।
এখন পর্যন্ত কমিউনিটি উনার কাছ থেকে যতগুলো ট্রানজেকশন করেছে, সবগুলো সাক্সেস হয়েছে। তার পরেও যেকোন ট্রানজেকশন করার আগে আমাদের ফেসবুক গ্রুপে একবার যাচাই করে নিবেন, অথবা যদি কোন স্ক্যামের শিকার হোন তাহলে গ্রুপে পোস্ট করবেন।
আপনি এই ডলার সেলারের কাছ থেকে ৮-১০ ডলার কিনে ফেলুন। একটি ভার্চুয়াল কার্ডের ফি ১০ ডলার কিন্তু আপনি আমার কুপন কোড ইউজ করলে ২০% ছাড় পাবেন, অর্থাৎ ৮ডলারে কার্ড নিতে পারবেন।
কেনার সময় আপনার RedotPay ID শেয়ার করলেই সেলার আপনাকে টাকা সেন্ড করে দিতে পারবে।
আপনার RedotPay ID দেখতে হলে এপের উপরে বাম সাইডে প্রোফাইলে ট্যাপ করুন। এরপর UID কপি করুন।
৩য় ধাপ – ভিসা কার্ডের জন্য এপ্লাই করুন
১) ডলার লোড করার পরে আপনি একটি ভার্চুয়াল বা ফিজিকাল কার্ড এর জন্য এপ্লাই করতে পারবে। উপরে Apply for a RedotPay card থেকে Apply বাটনে ট্যাপ করুন।

২) RedotPay তে ভার্চুয়াল বা ফিজিক্যাল কার্ড সিলেক্ট করুন। ভার্চুয়াল কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করা যায়। ফিজিক্যাল কার্ড দিয়ে ATM আর POS মেশিন দিয়ে খরচ করা যায়। ভার্চুয়াল কার্ডের ফি হল ১০ ডলার আর ফিজিক্যালের ফি ১০০ ডলার। আমরা এখানে ভার্চুয়াল কার্ড অর্ডার করে দেখাচ্ছি।
কার্ড সিলেক্ট করে কুপন এড করুন-
- TAMAL = 20% off virtual card
- BLOGKORI = 20% off physical card
কার্ড সিলেক্ট করে Apply card এ ট্যাপ করে পরের ধাপে যান।

৩) কার্ড ইনফোতে নিজের অফিশিয়াল নাম, ঠিকানা দিন। এগুলো আপনার ভিসা কার্ডের সাথে লিঙ্ক হয়ে থাকবে। যখন আপনি অনলাইনে এই কার্ড দিয়ে পেমেন্ট করবেন, সেখানে কার্ড নাম্বার ছাড়াও এইসব তথ্য বিলিং হিসেবে চাওয়া হয়।
নাম, এড্রেস কনফার্ম করে Pay বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ পরেই আপনার নতুন কার্ডটি দেখতে পারবেন।

এবার আপনি আপনার কার্ডটি Google Wallet বা Apple Pay তে এড করে ফেলতে পারবেন। কার্ডে যে ৫ ডলার বোনাস পেয়েছেন সেটা এখন খরচ করার পালা।
৪র্থ ধাপ – কার্ড দিয়ে ডিজিটাল পার্চেজ করা
এবার কার্ড দিয়ে ডিজিটাল কেনাকাটার পালা। যেকোন ওয়েবসাইটে কার্ড নাম্বার দিয়ে পেমেন্ট করা যাবে। গুগল প্লে বা গুগল wallet এ যদি কার্ডটা সেভ করে রাখেন তাহলে যেকোন এপে অটো পে করা যাবে।
এখানে আমার বন্ধু আমাকে ফেসবুক স্টার পাঠিয়ে কার্ড টেস্ট করছেঃ-
১) আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে যে পোস্টে স্টার পাঠাবেন সে পোস্টে Send a gift বাটনে ট্যাপ করুন।

২) Google Play তে সেভ করা কার্ড দিয়ে 1-tap buy চাপ দিয়ে পেমেন্ট করে ফেলুন। আমার বন্ধু ৩৫ টাকা দিয়ে ২৯ টা স্টার কিনেছে।


একই ভাবে 8-ball-pool গেমে গিয়ে ৪০ টাকা দিয়ে একটা ad-block আপগ্রেড কিনেছেঃ-


প্রতিটি ট্রানজেকশন RedotPay এপ থেকে দেখতে পারবেনঃ-

Congratulations!
এই গাইডটি ফলো করে এখন আপনার একটি ইন্টার্ন্যাশনাল ভিসা কার্ড হয়ে গেলো। এখন আপনি অনলাইনে নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবেন। আমি এরকম আরো টেক টিপস আমার ব্লগে আর ফেসবুক প্রোফাইলে শেয়ার করি, তাই আমাকে ফেসবুকে ফলো করে দিবেন।
RedotPay বিষয়ক আরো জিজ্ঞাসা বা মতামত ফেসবুক গ্রুপে করতে পারবেন।
RedotPay রেফারেল লিঙ্কঃ- https://url.hk/i/en/n5via
কুপন কোড-
- TAMAL = 20% off virtual card
- BLOGKORI = 20% off physical card
এখন পর্যন্ত আমরা যেসব সাইটে RedotPay ভিসা কার্ড দিয়ে পে করতে পেরেছি-
- Google Pay/Android
- Google Drive
- Facebook Stars, Meta verified
- Namecheap
- Hostinger
- Cloudflare
- Udemy
- Robi/Airtel pay
এই পেজটি সেভ করে রাখুন। নতুন কোন আপডেট বা অফার আসলে এই পেজে আগে আপডেট করে দিবো।